• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ভারতের ভিসা প্রত্যাশীদের জন্য নতুন নির্দেশনা


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ৬, ২০২৬, ০২:৪১ পিএম
ভারতের ভিসা প্রত্যাশীদের জন্য নতুন নির্দেশনা

ছবি : সংগৃহীত

ঢাকা: ভারতের ভিসাপ্রত্যাশীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন। সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভারতে প্রবেশ করতে ইচ্ছুক সকল বিদেশি নাগরিকের জন্য একটি বৈধ জাতীয় পাসপোর্ট এবং বিদেশে অবস্থিত ভারতীয় মিশন থেকে সংগৃহীত বৈধ ভিসাসহ আন্তর্জাতিক ভ্রমণ নথি থাকা বাধ্যতামূলক।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ভারতীয় ভিসা আবেদনকারীদের জন্য নতুন নিয়ম চালু করা হয়েছে। এখন থেকে সব ধরনের ভিসার আবেদনের সঙ্গে নির্ধারিত ফরম্যাটে ‘ভিসা আন্ডারটেকিং ফর্ম’ বা ভিসা অঙ্গীকারনামা জমা দেয়া বাধ্যতামূলক করা হয়েছে। নির্ধারিত ফরম্যাটে ফর্ম জমা না দিলে ভিসার আবেদন গ্রহণ করা হবে না।

ভিসা সংক্রান্ত পোর্টালে প্রকাশিত অ্যাডভাইজরিতে বলা হয়েছে, ভারতীয় ভিসার জন্য আবেদনকারীদের হাইকমিশনের নির্ধারিত লিংক থেকে ‘Visa Undertaking Form’ ডাউনলোড করে যথাযথভাবে পূরণ করতে হবে। এরপর পূরণ করা ফর্মটি স্ক্যান করে NIC Visa Application Portal-এ অনলাইন ভিসা আবেদনের সঙ্গে আপলোড করতে হবে।

হাইকমিশন জানিয়েছে, এ ক্ষেত্রে শুধু নির্ধারিত ফরম্যাটের ফর্মই গ্রহণযোগ্য হবে। অন্য কোনো ফরম্যাটে অঙ্গীকারনামা জমা দিলে আবেদন গ্রহণ করা হবে না।

পিএস

Link copied!