• ঢাকা
  • মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ক্যাসিনোকাণ্ডের সেলিম প্রধানসহ ৯ জন গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ৬, ২০২৫, ০৩:৪৮ পিএম
ক্যাসিনোকাণ্ডের সেলিম প্রধানসহ ৯ জন গ্রেপ্তার

ঢাকা: রাজধানীর গুলশানে সীসা বার পরিচালনার অভিযোগে ক্যাসিনোকাণ্ডে আলোচিত সেলিম প্রধানসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৬ সেপ্টম্বর) ভোরে বারিধারার বার থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন পুলিশের গুলশান জোনের অতিরিক্ত উপ কমিশনার আল আমিন হোসাইন।

তিনি বলেন, সেলিম প্রধানসহ ৯ জনকে তার বার থেকে গ্রেপ্তার করেছি। তিনি অবৈধভাবে সীসা বার পরিচালনা করছিলেন।

গ্রেপ্তার অন্যদের নাম জানাতে পারেননি তিনি।

সেলিম প্রধান ‘প্রধান গ্রুপ’ নামে একটি ব্যবসায়ী গ্রুপের চেয়ারম্যান। এই গ্রুপের অধীনে পি২৪ গেইমিং নামের একটি কোম্পানি আছে, যারা ওয়েবসাইটে ঘোষণা দিয়ে ক্যাসিনো ও অনলাইন ক্যাসিনোর কারবার চালিয়ে আসছিল।

২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর হজরত শাহজালাল বিমানবন্দর থেকে সেলিম প্রধানকে আটকের পর তার রাজধানীর গুলশান-বনানীর বাসা ও অফিসে অভিযান চালিয়েছিল র‌্যাব। ওই অভিযানে ২৯ লাখ টাকা, বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিভিন্ন দেশের মুদ্রা জব্দ করা হয়।

ওই বাসায় দুটি হরিণের চামড়া পাওয়ায় সেলিম প্রধানকে বন্য প্রাণী সংরক্ষণ আইনে তাৎক্ষণিকভাবে ছয় মাসের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

পরদিন গুলশান থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও মুদ্রা পাচার প্রতিরোধ আইনে দুটি মামলা করে র‌্যাব। 

এআর

Link copied!