• ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

তৃতীয় প্রান্তিকে লোকসানে জেএমআই সিরিঞ্জেসের


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২৮, ২০২৫, ০৭:৫২ পিএম
তৃতীয় প্রান্তিকে লোকসানে জেএমআই সিরিঞ্জেসের

ঢাকা: দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ফার্মাসিউটিক্যালস খাতের কোম্পানি জেএমআই সিরিঞ্জেসেস অ্যান্ড মেডিক্যাল ডিভাইসেস লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৫  তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

সোমবার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২৫-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি ২ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৩৬ পয়সা আয় হয়েছিল।

জেএমআইর তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৮ পয়সা। গতবছর একই সময়ে ৫০ পয়সা আয় হয়েছিল।

প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ২ টাকা ৬৭ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ৩ টাকা ৩৮ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৮৭ টাকা ৪৪ পয়সা।

এআর

Link copied!