দেশের বাজারে টানা ষষ্ঠ দফায় বাড়ানো হলো স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) দাম বেড়েছে ৫ হাজার ৪২৪ টাকা। ফলে এক ভরি স্বর্ণের নতুন মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা।
সোমবার (২ মার্চ) সকাল ১০টা ১৫ মিনিট থেকে এ দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবী বা পাকা স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় এ সমন্বয় আনা হয়েছে বলে সংগঠনটি জানিয়েছে।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন দর ঘোষণা করা হয়েছে।
নতুন নির্ধারিত দরে— ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ২ লাখ ৬১ হাজার ৬৮২ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ২৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি ১ লাখ ৮৩ হাজার ৫৩৩ টাকা
স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেট রুপার প্রতি ভরি ১৭৪ টাকা বাড়িয়ে ৭ হাজার ১৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেট রুপা ৬ হাজার ৮৮১ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ৮৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৪ হাজার ৪৩২ টাকায় বিক্রি হবে।
এম







































