• ঢাকা
  • রবিবার, ০১ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পতন ঠেকানো গেল না দেশের পুঁজিবাজারে


নিজস্ব প্রতিবেদক মার্চ ১, ২০২৬, ০৩:৪১ পিএম
পতন ঠেকানো গেল না দেশের পুঁজিবাজারে

ছবি : সংগৃহীত

ঢাকা: ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রভাব পড়েছে বাংলাদেশের পুঁজিবাজারে। পাল্টা-পাল্টি এ হামলার খবরে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০১ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে।

এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগেরই দর কমেছে। আগের কার্যদিবসের তুলনায় কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণও।

ডিএসই সূত্রে জানা গেছে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’১৩৮ দশমিক ৫৬ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৪৬১ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ২৬ দশমিক ৫৩ পয়েন্ট কমে ১ হাজার ৮৯ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৫২ দশমিক ০৩ পয়েন্ট কমে ২ হাজার ১১৭ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৭৭৫ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৯৪৭ কোটি ২৮ লাখ টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৮৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩০টি কোম্পানির, বিপরীতে ৩৫৩ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ০৬ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

এএইচ/পিএস

Wordbridge School
Link copied!