• ঢাকা
  • রবিবার, ০১ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ইসলামী ব্যাংকের বনানী শাখা স্থানান্তর


নিজস্ব প্রতিবেদক মার্চ ১, ২০২৬, ০৩:৩৭ পিএম
ইসলামী ব্যাংকের বনানী শাখা স্থানান্তর

ছবি: নিজস্ব

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বনানী শাখা সেঞ্চুরি ট্রেড সেন্টার, হোল্ডিং নং ২৩, সড়ক নং ১৭, বনানী, ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খাঁন প্রধান অতিথি হিসেবে নতুন স্থানে শাখার উদ্বোধন করেন।

সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা নর্থ জোনপ্রধান একেএম মাহবুব মোরশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মজনুজ্জামান, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের সাবেক রেজিস্ট্রার প্রফেসর মো. শাহজাহান ও সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ নজরুল ইসলাম।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বনানী সেন্ট্রাল মসজিদের খতিব মাওলানা মো. আবুল কালাম আজাদ এবং স্বাগত বক্তব্য দেন বনানী শাখাপ্রধান মো. হাবিবুর রহমান।

এসময় গ্রাহক ও শুভানুধ্যায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

পিএস

Wordbridge School
Link copied!