• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

গ্রীন বন্ড ইস্যুর ঘোষণা পূবালী ব্যাংকের


নিজস্ব প্রতিবেদক মার্চ ১২, ২০২৬, ০১:৩৮ পিএম
গ্রীন বন্ড ইস্যুর ঘোষণা পূবালী ব্যাংকের

ফাইল ছবি

ঢাকা: দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত পূবালী ব্যাংকের পরিচালনা পর্ষদ গ্রীন বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। যা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে ইস্যু করা হবে।

বৃহস্পতিবার (১২ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

পূবালী ব্যাংকের ১০ কোটি ডলারের গ্রীন বন্ড ইস্যু করতে চায়। গ্রীন বন্ড নীতির স্থায়ী ও গ্রীন ফাইন্যান্স উদ্যোগ, আইএফসি গাইডলাইনস ও বাংলাদেশ ব্যাংকের স্থায়ী ফাইন্যান্স নীতির অংশ হিসেবে এই বন্ড ইস্যু করবে পূবালি ব্যাংক।

পিএস

Link copied!