ছবি : সংগৃহীত
ঢাকা: দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩৬টি ব্যাংকের মধ্যে একদিনেই ১১ টির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য কোন লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
রোববার (০৩ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব জানা গেছে।
ব্যাংকগুলোর মধ্যে মুনাফা সত্ত্বেও লভ্যাংশ ঘোষণা করেনি ৭ ব্যাংকের পর্ষদ। বাকি ৪টির লোকসান হয়েছে।
‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করা ব্যাংকগুলো হলো- মার্কেন্টাইল ব্যাংক, আল-আরাফাহ ব্যাংক, ওয়ান ব্যাংক, এনআরবি ব্যাংক, এনআরবিসি ব্যাংক, ইউসিবি ব্যাংক, রুপালী ব্যাংক, এনবিএল ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, আইএফআইসি ব্যাংক, এবি ব্যাংক।
এএইচ/পিএস







































