জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেশের সমসাময়িক গুরুত্বপূর্ণ ইস্যুগুলোকে সামনে রেখে আজ রোববার (৩ মে) দিনব্যাপী জাতীয় কনভেনশনের আয়োজন করেছে। রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিতব্য এ কনভেনশনে জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার ও গণতান্ত্রিক সংস্কার নিয়ে চারটি পৃথক সেশনে আলোচনা হবে।
শনিবার (২ মে) বাংলা মোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কনভেনশনের বিস্তারিত তুলে ধরেন এনসিপির নেতারা। সেখানে যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে এনসিপি নিজস্ব উদ্যোগে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে এবং এই কনভেনশন তারই অংশ।
উদ্বোধনী পর্ব
সকাল ৯টা থেকে শুরু হওয়া উদ্বোধনী সেশনে সভাপতিত্ব করবেন দলের সদস্য সচিব আখতার হোসেন। স্বাগত বক্তব্য দেবেন সরোয়ার তুষার। আলোচনায় অংশ নেবেন বিভিন্ন খাতের বিশেষজ্ঞ ও বিশিষ্টজনরা, যার মধ্যে থাকছেন বদিউল আলম মজুমদার, দিলারা চৌধুরী, মির্জা হাসান ও তৌফিক আহমদ চৌধুরীসহ আরও অনেকে। সেশনটি সঞ্চালনা করবেন জাবেদ রাসিন।
অর্থনীতি বিষয়ক সেশন
সকাল ১০টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত “অর্থনৈতিক পুনর্গঠন” শীর্ষক সেশনে দুর্নীতি দমন, রাজস্ব ব্যবস্থা, ব্যাংকিং খাত ও কর্মসংস্থান নিয়ে আলোচনা হবে। এতে সভাপতিত্ব করবেন নাসীরুদ্দীন পাটওয়ারী। আলোচনায় অংশ নেবেন ফাহমিদা খাতুন, অধ্যাপক এম নিয়াজ আসাদুল্লাহ, ড. এম. মাসরুর রিয়াজ, ফাহিম মাসরুর ও শামস মাহমুদসহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। সেশনটি সঞ্চালনা করবেন মনিরা শারমিন।
জ্বালানি নিরাপত্তা সেশন
সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে “জ্বালানি নিরাপত্তা: বর্তমান সংকট ও ভবিষ্যৎ করণীয়” শীর্ষক আলোচনা। এতে সভাপতিত্ব করবেন হাসনাত আব্দুল্লাহ। আলোচনায় অংশ নেবেন তানজীমউদ্দিন খান, অধ্যাপক এম শামসুল আলম, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদসহ জ্বালানি ও অর্থনীতি বিশ্লেষকরা। সঞ্চালনায় থাকবেন আতিক মুজাহিদ।
মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা
দুপুর ২টা থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত তৃতীয় সেশনে “মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার” বিষয়ে আলোচনা হবে। এতে সভাপতিত্ব করবেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অংশ নেবেন সারা হোসেন, তাজুল ইসলাম, আবু হেনা রাজ্জাকী, আশরাফ কায়সার ও নাবিলা ইদ্রিসসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। সেশনটি সঞ্চালনা করবেন আব্দুল্লাহ আল আলামিন।
সমাপনী পর্ব
বিকাল ৪টা থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত সমাপনী সেশনে “গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে জুলাই সনদ, সংস্কার ও গণভোট” বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। আলোচনায় অংশ নেবেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা, যার মধ্যে রয়েছেন ডা. শফিকুর রহমান, মাহমুদুর রহমান মান্না, মাওলানা মামুনুল হক, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন ও মজিবুর রহমান মঞ্জু।
এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, এই কনভেনশনের মাধ্যমে দেশের চলমান রাজনৈতিক ও নীতিগত অচলাবস্থা নিরসনে একটি সমন্বিত প্রস্তাবনা তুলে ধরা হবে।
এম






































-20260502070655.gif)
