দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরিতে দাম কমানো হয়েছে ১ হাজার ৬৯১ টাকা। ফলে ভ্যাটসহ এখন ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনা কিনতে খরচ হবে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।
স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমে যাওয়ায় নতুন করে সোনার দর সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন এই দর কার্যকর হয়েছে।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন দামের বিষয়টি জানানো হয়।
নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। এক ভরি বলতে ১১ দশমিক ৬৬৪ গ্রাম সোনা বোঝানো হয়।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৫৭৪ টাকা কমিয়ে ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা করা হয়েছে।
১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৩৪২ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ হাজার ১০৮ টাকা কমিয়ে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
এক সপ্তাহের ব্যবধানে আবার দর পরিবর্তন
সোনার বাজারে সর্বশেষ গত ১৯ সেপ্টেম্বর দাম বাড়িয়েছিল বাজুস। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৬৯১ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা নির্ধারণ করা হয়েছিল।
এক সপ্তাহ না যেতেই এবার একই পরিমাণ অর্থাৎ ১ হাজার ৬৯১ টাকা কমানো হলো। ফলে ২২ ক্যারেটের সোনার দাম আগের বাড়ানো দরের তুলনায় আবারও কমে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকায় নেমেছে।
কমেছে রুপার দামও
সোনার পাশাপাশি রুপার গহনার দামও কমিয়েছে বাজুস। নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২৯১ টাকা কমিয়ে ৪ হাজার ৮৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।
২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩৫০ টাকা কমে ৪ হাজার ৬০৭ টাকা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২৯১ টাকা কমিয়ে ৩ হাজার ৯৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ১৭৫ টাকা কমিয়ে ৩ হাজার ৩৩ টাকা করা হয়েছে।
বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শনিবার সকাল ১০টা থেকে দেশের বাজারে সোনা ও রুপার গহনা এসব নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে।
এম







































