• ঢাকা
  • বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সরকারি চাকরির বয়সসীমা বৃদ্ধির দাবিতে আন্দোলন 


নিজস্ব প্রতিবেদক জুন ১০, ২০২৩, ০১:০৬ পিএম
সরকারি চাকরির বয়সসীমা বৃদ্ধির দাবিতে আন্দোলন 

ঢাকা: সরকারি চাকরির বয়সসীমা ৩৫ বছর করা না হলে শাহবাগ ছাড়বে না বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। শনিবার (১০ জুন) শাহবাগ প্রজন্ম চত্ত্বরে শিক্ষার্থী সমাবেশে তারা এ ঘোষণা দেন।

বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, বয়সসীমা বৃদ্ধি বা যৌক্তিক কোনো সিদ্ধান্ত ছাড়া, কোনো আশ্বাস ছাড়া প্রজন্ম চত্বর ছেড়ে তারা যাবেন না। স্মার্ট বাংলাদেশ একটি প্রজন্মকে বাদ দিয়ে সম্ভব না।

এসময় তারা সার্টিফিকেট পুড়িয়ে প্রতিবাদ করেন।

সোনালীনিউজ/এআর

Link copied!