• ঢাকা
  • রবিবার, ০১ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

যে কারণে বছরে ৪০৩ মাদ্রাসা শিক্ষার্থীর আত্মহত্যা


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ১২:৪২ পিএম
যে কারণে বছরে ৪০৩ মাদ্রাসা শিক্ষার্থীর আত্মহত্যা

প্রতীকী ছবি

দেশে শিক্ষার্থীদের আত্মহত্যার হার উদ্বেগজনকভাবে বেড়েছে। গত এক বছরে সারা দেশে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার মোট ৪০৩ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) প্রকাশিত আঁচল ফাউন্ডেশন–এর ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, আত্মহত্যাকারীদের মধ্যে মাদ্রাসা পর্যায়ের শিক্ষার্থী রয়েছেন ৪৪ জন।

মাদ্রাসা শিক্ষার্থীদের আত্মহত্যার কারণ বিশ্লেষণে দেখা গেছে, গভীর হতাশাই ছিল প্রধান কারণ। মোট ঘটনার ৩৬ দশমিক ৩৮ শতাংশ ক্ষেত্রে হতাশা দায়ী ছিল। পরিবারের ওপর অভিমান করে আত্মহত্যা করেছে ২৫ শতাংশ শিক্ষার্থী। প্রেমঘটিত কারণে ১১ দশমিক ৩৪ শতাংশ এবং পারিবারিক টানাপোড়েনের জেরে ১১ দশমিক ৩৭ শতাংশ শিক্ষার্থী আত্মঘাতী হয়েছে।

এ ছাড়া একাডেমিক বা পড়াশোনার চাপের কারণে ৬ দশমিক ৮২ শতাংশ, মানসিক অস্থিতিশীলতায় ৬ দশমিক ৮১ শতাংশ এবং যৌন নির্যাতনের শিকার হয়ে ২ দশমিক ২৮ শতাংশ শিক্ষার্থী আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনটি শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও রাষ্ট্রের সমন্বিত উদ্যোগ জোরদারের তাগিদ দিয়েছে।

এসএইচ 
 

Wordbridge School
Link copied!