• ঢাকা
  • সোমবার, ০৩ আগস্ট, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

এনটিআরসিএ’র সঙ্গে বসবে শিক্ষা মন্ত্রণালয়, আলোচনায়র যেসব বিষয়


নিজস্ব প্রতিবেদক আগস্ট ৩, ২০২৬, ১০:০১ এএম
এনটিআরসিএ’র সঙ্গে বসবে শিক্ষা মন্ত্রণালয়, আলোচনায়র যেসব বিষয়

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সার্বিক বিষয় নিয়ে আলোচনা করতে সভা ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৪টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় এনটিআরসিএর চারটি বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

রোববার (২ আগস্ট) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব শিরীন আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সভার বিষয়টি জানানো হয়। সভায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের উপস্থিত থাকার কথা রয়েছে।

সভার চিঠিতে বলা হয়েছে, ‘বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ)-এর সার্বিক বিষয়ে আলোচনার জন্য একটি সভা আগামী মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৪টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন বিভোগের সচিব আবদুল খালেক। এ সভায় শিক্ষা মন্ত্রণায়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন উপস্থিত থাকবেন।সভায় সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য নির্দেশ করা হয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলমান প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা, ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি, ১৮তম নিবন্ধনের সুপারিশবঞ্চিত প্রার্থীদের বিষয়সহ ১-১৮তম নিবন্ধনধারীদের বিষয় নিয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে।

সভায় শিক্ষামন্ত্রী এনটিআরসিএর বিষয়ে দিক নির্দেশনা দিতে পারেন।

এম

Link copied!