• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কেয়া পায়েলের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল, কে এই তরুণ!


নিজস্ব প্রতিবেদক জুন ৩০, ২০২৬, ০৭:০৬ পিএম
কেয়া পায়েলের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল, কে এই তরুণ!

ছবি: সংগৃহীত

ছোট পর্দার তুমুল জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েলকে ঘিরে বিনোদনপাড়ায় গুঞ্জন নতুন কিছু নয়। সহশিল্পী খায়রুল বাসারের সঙ্গে পর্দার রসায়ন ধরে বাস্তব জীবনেও প্রেমের মুখরোচক গল্প ছড়িয়েছিল। তবে এবার আর কোনো অনস্ক্রিন জুটি নয়, খোদ মালদ্বীপের নীল জলরাশিতে এক অচেনা তরুণের সঙ্গে কেয়া পায়েলের অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও নেট দুনিয়ায় ঝড় তুলেছে। টিকটকে ছড়িয়ে পড়া সেই ভিডিওতে দেখা যায়, মালদ্বীপে অবকাশযাপনের ফাঁকে এক যুবকের সঙ্গে গল্পে মেতেছেন অভিনেত্রী, এমনকি রেস্তোরাঁয় বসে নিজ হাতে তাকে খাবারও খাইয়ে দিচ্ছেন।

ভিডিওটি প্রকাশ্যে আসতেই ভক্তদের মনে অবধারিত প্রশ্ন- কে এই তরুণ? অভিনেত্রীর ঘনিষ্ঠ একাধিক সূত্র অবশেষে এই রহস্যের জট খুলেছে। জানা গেছে, ওই তরুণের নাম প্রাচুর্য। দীর্ঘদিন ধরেই কেয়া পায়েলের সঙ্গে তার গভীর সখ্য। শুধু মালদ্বীপ নয়, এর আগেও যুক্তরাজ্যে তাদের একসঙ্গে দারুণ সময় কাটাতে দেখা গেছে। ঘনিষ্ঠজনদের দাবি, তারা স্রেফ বন্ধু নন, দীর্ঘদিন ধরে চুটিয়ে প্রেম করছেন। বিষয়টি দুই পরিবারও ইতিবাচকভাবে জানে এবং তাদের বিয়ের পরিকল্পনাও রয়েছে।

তবে স্বভাবসুলভভাবেই এই সম্পর্কের বিষয়ে কেয়া পায়েল বা তার পরিবারের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ঘনিষ্ঠদের ভাষ্য, উপযুক্ত সময়েই দুই পরিবার থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসবে। তবে লুকোচুরি যাই থাক, মালদ্বীপের এই ভিডিওর পর ভক্তদের কৌতূহল এখন আকাশচুম্বী। দীর্ঘদিনের গুঞ্জনের খোলস ভেঙে কেয়া পায়েল কি তবে এবার সত্যিই তার জীবনের বিশেষ মানুষটিকে সবার সামনে আনতে যাচ্ছেন? উত্তরটা জানতে হয়তো আরও কিছুদিন অপেক্ষা করতে হবে অনুরাগীদের।

এসএইচ 

Link copied!