• ঢাকা
  • সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সুপুরুষ ছাড়া বিয়ে নয়: ডাকসু নেত্রী জুমা


সোনালী ডেস্ক নভেম্বর ৮, ২০২৬, ০৭:৪৭ পিএম
সুপুরুষ ছাড়া বিয়ে নয়: ডাকসু নেত্রী জুমা

ছবি: সংগৃহীত

বিয়ে ও জীবনসঙ্গী নির্বাচনের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করে একটি রসাত্মক মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব ও ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা। তাঁর এই বক্তব্য ঘিরে ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও হাস্যরসাত্মক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘লজ্জায় মুখ ঢাকা এড়াতে বিয়ের আগে শিওর হয়ে নিন আপনার শামি বাই কিনা।’

পরবর্তীতে পোস্টটির মন্তব্যের ঘরে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে তিনি আরও যোগ করেন, ‘বিবাহিতরা পিঞ্চ কইরেন না। সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না।’

বিয়ে সংক্রান্ত পছন্দ-অপছন্দ ও জীবনসঙ্গী নির্বাচনের এই রসাত্মক ও চটুল মন্তব্যটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং নেটিজেনদের মধ্যে বেশ সাড়া ফেলে।

এসএইচ 

Link copied!