• ঢাকা
  • সোমবার, ০২ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রাশেদ খানের অনুসৃত ভাষা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়: শাকিল


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১, ২০২৬, ০২:০৯ পিএম
রাশেদ খানের অনুসৃত ভাষা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়: শাকিল

ফাইল ছবি

সাংবাদিক কেফায়েত শাকিল তার ফেসবুক স্ট্যাটাসে গণমাধ্যমের স্বাধীনতা ও নিরপেক্ষতার প্রশ্নটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন। তিনি উল্লেখ করেছেন, সংবাদমাধ্যমের প্রতিটি প্রতিবেদনই কারও না কারও বিপক্ষে যেতে পারে এবং প্রকাশিত তথ্য নিয়ে ভুক্তভোগীদের অসন্তোষ বা মিথ্যা প্রতিবেদনের অভিযোগ নতুন কিছু নয়। তবে এই অপসাংবাদিকতার যেমন প্রতিকার প্রয়োজন, তেমনি প্রতিবাদে রাশেদ খানের অনুসৃত ভাষাও কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।

কেফায়েত শাকিল মনে করেন, ‘আমার দেশ’ সঠিক নাকি রাশেদ খান সঠিক-তার সঠিক বিচারের জন্য কোনো ব্যক্তিগত প্রতিক্রিয়া বা শক্তি প্রদর্শনের পথ খোলা থাকা উচিত নয়।

গণমাধ্যমের বিরুদ্ধে ওঠা যেকোনো অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত ও নিষ্পত্তির জন্য একটি স্বাধীন, শক্তিশালী ও গ্রহণযোগ্য প্রতিষ্ঠান সময়ের জোরালো দাবি। এই লক্ষ্য অর্জনের জন্য অবিলম্বে বাংলাদেশ প্রেস কাউন্সিলকে একটি সম্পূর্ণ নির্দলীয়, নিরপেক্ষ ও কার্যকর প্রতিষ্ঠানে রূপান্তর করা অত্যন্ত জরুরি।

এসএইচ 

Link copied!