ছবি : সংগৃহীত
ঢাকা: যুবদলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার এবং শের ই বাংলা এ কে ফজলুল হকের নাতনী ফেরসামিন হক ইকবাল, কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি ও মহিউদ্দিন রনি যোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি)।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন তারা।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মঞ্চে তাদের নাম ঘোষনা করেন এবং ফুল দিয়ে বরণ করে নেন। তবে শের ই বাংলা এ কে ফজলুল হকের নাতনী ফেরসামিন হক ইকবাল দেশের বাহিরে থাকায় স্বশরীরে উপস্থিত হতে পারেননি।
নাহিদ ইসলাম বলেন, ইসহাক সরকার সব সুযোগ সুবিধাকে ঠেলে দিয়ে জনগের পক্ষে, তরুণদের পক্ষে যোগ দিয়েছেন। নুরুজ্জামান কাফি, মহিউদ্দিন রনি সবাই জুলাইয়ের পরিচিত মুখ। জুলাইয়ে তাদের অনেক ত্যাগ আছে।
পিএস







































