• ঢাকা
  • শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ময়মনসিংহ আইনজীবী সমিতিতে বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়


ময়মনসিংহ প্রতিনিধি এপ্রিল ২৪, ২০২৬, ০৬:২৮ পিএম
ময়মনসিংহ আইনজীবী সমিতিতে বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়

ছবি : প্রতিনিধি

ময়মনসিংহ: ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচনে বিএনপিপন্থী সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদ প্যানেল নিরঙ্কুশ বিজয় পেয়েছে। এতে সভাপতি পদে অ্যাডভোকেট মো. নুরুল হক এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মমরুজুল হাসান জুয়েল নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ১০টায় আইনজীবী সমিতির মিলনায়তনে নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।

এর আগে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট এক হাজার ৩৮ জন ভোটারের মধ্যে ৮৪৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ঘোষিত ফলাফলে সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের অন্য বিজয়ীরা হলেন- সহ-সভাপতি পদে অ্যাডভোকেট মীর এমরান আলী পাপেল ও অ্যাডভোকেট এ কে এম মইনুল হোসেন মিলন, সহ-সম্পাদক পদে অ্যাডভোকেট সজীব সরকার রোকন, অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান ও অ্যাডভোকেট রাইসুল ইসলাম, অডিটর পদে অ্যাডভোকেট মোহাম্মদ শরিফুল ইসলাম সোহাগ।

সদস্য পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট সাবিকুন্নাহার লিপি, অ্যাডভোকেট রিয়াদ মো. সাঈদ, অ্যাডভোকেট রেজাউল কিবরিয়া, অ্যাডভোকেট মো. শাহীন আলম, অ্যাডভোকেট যায়েদ বিন খলিল, অ্যাডভোকেট মোহাম্মদ আলী ও অ্যাডভোকেট সামির আল রশিদ বিপ্লব।

এবারের নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট নুরুল হক তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৫৯৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট এ কে এম আমান উল্লাহ বাদল পেয়েছেন ২১১ ভোট।

অন্যদিকে সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মমরুজুল হাসান জুয়েল ৭৩২ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট এ টি এম মাহবুব উল আলম পেয়েছেন ৬০ ভোট।

পিএস

Link copied!