• ঢাকা
  • শনিবার, ১৬ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

হাম সন্দেহে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি


নিজস্ব প্রতিবেদক মে ১৬, ২০২৬, ০৪:১২ পিএম
হাম সন্দেহে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ফাইল ছবি

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ সময় উপসর্গসহ হামে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ৬৯ জন।

শনিবার (১৬ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছেন৯৬১ জন। আর গত ১৫ মার্চ থেকে ১৬ মে পর্যন্ত মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ হাজার ৫৭২ জনে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগী শনাক্ত হয়েছেন ১০৮ জন। এ নিয়ে ১৫ মার্চ থেকে ১৬ মে পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা বেড়ে হয়েছে সাত হাজার ৫২৪।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ১৬ মে পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১ হাজার ২৮ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছাড়েন ৩৬ হাজার ৬৪৫ জন।

এ ছাড়া ১৫ মার্চ থেকে ১৬ মে পর্যন্ত সন্দেহজনক হাম ও এর উপসর্গে মোট ৪৫৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ জন এবং সন্দেহজন হামে ৩৭৯ জনের মৃত্যু হয়েছে।

পিএস

Link copied!