ফাইল ছবি
ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় হাম এবং উপসর্গে চার জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও উপসর্গে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৪২ জন।
শুক্রবার (২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ২২১ জন এবং গত ১৫ মার্চ থেকে ০২ অক্টোবর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা এক লক্ষ ৯৪ হাজার ৮৪ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ২১ জন, গত ১৫ মার্চ থেকে ০২ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২১ হাজার ৬২৩ জন।
গত ১৫ মার্চ থেকে ০২ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৭২ হাজার ২১ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৬৬ হাজার ৯৩৩ জন।
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ০২ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে মোট এক হাজার ১২ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ০২ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামে ১০২ জনের মৃত্যু হয়েছে।
পিএস







































