ছবি : সংগৃহীত
ঢাকা: যুদ্ধের ষষ্ঠ দিনে এসে ইরানের কোম শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থায় হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল বিমানবাহিনী।
ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, ইসরায়েলের বিমানবাহিনী এই হামলা চালায়। হামলা চালিয়ে উৎক্ষেপণ ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। এই উৎক্ষেপণ ব্যবস্থা থেকে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল ইরান।
এক্সে দেওয়া বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র অবিচাই আদ্রাই বলেন, ইসরায়েলের বিমানবাহিনী ইরানের ইসফাহান শহরে একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও ধ্বংস করেছে।
ইসরায়েলি সেনাবাহিনীর এই মুখপাত্র লিখেছেন, এসব হামলার লক্ষ্য ইরানের প্রতিরক্ষা সক্ষমতা দুর্বল করা। একই সঙ্গে অঞ্চলটির আকাশে ইসরায়েলের নিয়ন্ত্রণ সম্প্রসারণ করা।
পিএস







































