• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

দিপু হত্যা মামলায় আরো দুইজন গ্রেপ্তার


ময়মনসিংহ প্রতিনিধি মার্চ ৫, ২০২৬, ০১:০৮ পিএম
দিপু হত্যা মামলায় আরো দুইজন গ্রেপ্তার

ছবি : প্রতিনিধি

ময়মনসিংহ: ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে ময়মনসিংহের ভালুকায় দিপু চন্দ্র দাসকে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় আরো দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (০৪ মার্চ) রাতে ভালুকা থেকে সিয়াম ও আবদুল্লাহ নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (০৫ মার্চ) দুপুরে জেলা গোয়েন্দা শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে।

জেলা গোয়েন্দা শাখা থেকে জানানো হয়, গত বছরের ১৮ ডিসেম্বর রাতে ধর্ম অবমাননার অভিযোগ দিয়ে দীপুকে গেইটের সামনে মারধর করে হত্যা করা হয়। পরে মরদেহ স্কয়ার মাস্টারবাড়ী মেইনরোডে নিয়ে গিয়ে উত্তেজিত জনতাকে উস্কানি দিয়ে মরদেহ গাছে ঝুলিয়ে অমানবিক নির্যাতনে সক্রিয়ভাবে সহযোগিতা করেন সিয়াম ও আবদুল্লাহ। এখন পর্যন্ত এ মামলায় ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ১২ জন দোষ স্বীকার করে জবানবন্দী দিয়েছে আদালতে।

পিএস

Wordbridge School
Link copied!