• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ


নিজস্ব প্রতিবেদক মার্চ ৫, ২০২৬, ১২:৫০ পিএম
বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ

ছবি : সংগৃহীত

ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের দায়িত্বভার গ্রহণ করার পর থেকে একের পর এক চমক দিয়ে যাচ্ছেন। এবার তিনি এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ের তার অফিস কক্ষের লাইট এবং এসির ব্যবহার অর্ধেকে নামিয়ে এনেছেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল থেকে তিনি এই উদ্যোগ গ্রহণ করেন। 

প্রধানমন্ত্রী সচিবালয়ের ১ নম্বর বিল্ডিংয়ের ২০১ নম্বর নিজ রুমে ৫০% লাইট ও ৫০% এসি কমিয়ে বিদ্যুৎ সাশ্রয়ে এই উদ্যোগ নিয়েছেন তিনি। এখন থেকে সচিবালয়ের এক নম্বর বিল্ডিং এর ২০১ নম্বর তাঁর নিজ রুমে ৫০% লাইট ও ৫০% এসি চালানো হবে। আর বিদ্যুৎ সাশ্রয়ে দিনের বেলা রুমের জানালার পর্দা খোলা রাখা হবে, যাতে বাইরে থেকে আসা সূর্যের আলো সর্বোচ্চ ব্যবহার করা যায়।

ইতিমধ্যে সচিবালয়ের-১ নম্বর বিল্ডিংয়ের প্রধানমন্ত্রীর ২০১ নম্বর রুম সহ তাঁর কার্যালয়ের সবগুলো কক্ষে এই নির্দেশনা বাস্তবায়ন করা হয়েছে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে বিদ্যুৎ সাশ্রয়ে আজ সকাল সাড়ে দশটায় কেবিনেট মিটিংয়ে অর্ধেক লাইট ও এসি ব্যবহার করা হয়।

আতিকুর রহমান রুমান জানান, বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান পর্যায়ক্রমে দেশের সরকারি, আধা সরকারি, বেসরকারি অফিস-আদালত, শপিংমল, বাণিজ্যিক কার্যালয় ও বাসা-বাড়িসহ সর্বত্রে এই ব্যতিক্রমী উদ্যোগ বাস্তবায়নের আহ্বান জানান।

পিএস

Wordbridge School
Link copied!