• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

টানা পতনের পর এবার উত্থানে স্বর্ণ


আন্তর্জাতিক ডেস্ক মে ১৪, ২০২৬, ০৬:২২ পিএম
টানা পতনের পর এবার উত্থানে স্বর্ণ

ফাইল ছবি

ঢাকা: পরপর দুই দিন কমলেও বৃহস্পতিবার স্বর্ণের দাম বেড়েছে। মূলত যুক্তরাষ্ট্রে জ্বালানি ব্যয় বৃদ্ধিজনিত মূল্যস্ফীতির তথ্য বাজারে স্বর্ণের দামে প্রভাব ফেলেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার স্পট মার্কেটে স্বর্ণের দাম ০.২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৬৯৬.৩৬ ডলারে পৌঁছায়। তবে জুন ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারস ০.১ শতাংশ কমে দাঁড়ায় ৪ হাজার ৭০৩.৭০ ডলারে।

সুইসকোটের বিশ্লেষক কার্লো আলবার্তো ডে কাসা বলেন, “সোনার বাজার বর্তমানে একটি কনসোলিডেশন পর্যায়ে রয়েছে। বিনিয়োগকারীরা এখনো যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির তথ্য বিশ্লেষণ করছেন।”

সম্প্রতি প্রকাশিত তথ্য অনুযায়ী, এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের উৎপাদক মূল্যসূচক গত চার বছরের মধ্যে সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে। এর আগে প্রকাশিত ভোক্তা মূল্যস্ফীতির তথ্যেও তিন বছরের মধ্যে সর্বোচ্চ প্রবৃদ্ধি দেখা যায়।

বাজার বিশ্লেষকদের ধারণা, জ্বালানি দামের ঊর্ধ্বগতির কারণে যুক্তরাষ্ট্রে চলতি বছরে সুদের হার কমানোর সম্ভাবনা অনেকটাই কমে গেছে। ডিসেম্বরের মধ্যে সুদের হার বাড়ানোর সম্ভাবনা বর্তমানে ২৯ শতাংশ।

এদিকে ২০২৬ সালের জন্য রূপার মূল্য পূর্বাভাস বাড়িয়ে প্রতি আউন্স ৭৫ ডলার নির্ধারণ করেছে। যদিও রূপার বর্তমান বাজারমূল্য ইতোমধ্যেই তুলনামূলক বেশি হওয়ায় ভবিষ্যতে বড় ধরনের ঊর্ধ্বগতির সুযোগ সীমিত।

দিনশেষে স্পট সিলভারের দাম ১.৩ শতাংশ কমে প্রতি আউন্স ৮৬.৮৬ ডলারে নেমে আসে। প্লাটিনামের দাম ১.৩ শতাংশ কমে ২ হাজার ১১০.৭০ ডলার এবং প্যালাডিয়ামের দাম ২.২ শতাংশ কমে ১ হাজার ৪৬৭.০৩ ডলারে দাঁড়ায়।

পিএস

Link copied!