• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

১৩ দিনে প্রবাসিরা পাঠিয়েছেন ২১ হাজার কোটি টাকা


নিজস্ব প্রতিবেদক মে ১৪, ২০২৬, ০৬:৫৫ পিএম
১৩ দিনে প্রবাসিরা পাঠিয়েছেন ২১ হাজার কোটি টাকা

ফাইল ছবি

ঢাকা: চলতি মে মাসের প্রথম ১৩ দিনেই প্রবাসিরা দেশে ১৭৪ কোটি ৩০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় ২১ হাজার ৩৫১ কোটি টাকা। 

বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, মে মাসের প্রথম ১৩ দিনে প্রতিদিন গড়ে দেশে প্রবাসি আয় এসেছে ১৩ কোটি ৪১ লাখ ডলার। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১২৬ কোটি ৭০ লাখ ডলার।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে ১৩ মে পর্যন্ত দেশে মোট প্রবাসি আয় এসেছে ৩ হাজার ১০৭ কোটি ৬০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ের তুলনায় এই প্রবাহ ২০ দশমিক ৪০ শতাংশ বেশি।

গত মার্চ মাসে দেশে ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল, যা দেশের ইতিহাসে একক মাস হিসেবে এখন পর্যন্ত সর্বোচ্চ।

এর আগে গত এপ্রিলে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার এবং ফেব্রুয়ারি ও জানুয়ারি মাসে যথাক্রমে ৩০২ কোটি ৭ লাখ ও ৩১৭ কোটি ৯ লাখ ডলারের প্রবাসি আয় আসে।

গত ২০২৪-২৫ অর্থবছরজুড়ে প্রবাসিরা মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলার পাঠিয়েছেন, যা বাংলাদেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স প্রাপ্তির রেকর্ড।

পিএস

Link copied!