• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শ্যামপুর বস্তিতে আগুন


নিজস্ব প্রতিবেদক জুন ১৩, ২০১৬, ০৪:১২ এএম
শ্যামপুর বস্তিতে আগুন

রাজধানীর শ্যামপুরে বড়ইতলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।

সোমবার (১৩ জুন) বেলা ১টা ১৫ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন।

বেলা ২টার দিকে তিনি জানান, ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের ১ ঘণ্টার চেষ্টায় আগুন প্রায় নিয়ন্ত্রণে আনা হয়েছে।

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।

সোনালীনিউজ/এইচএআর

Link copied!