ঢাকা : ঢাকা মেট্রোপলিটন পুলিশের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনা করে চলতি বছরের ছয় মাসে ১১ হাজার ৩২৩ জনকে গ্রেপ্তার করেছে। একই সময়ে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে দুই হাজার ৭৭১ জনকে। এছাড়া এই ছয় মাসে ৫ হাজার ৫৫৮ টি মামলা নিষ্পত্তি করা হয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে আইন কর্মকর্তা (অতিরিক্ত জেলা জজ) মোহাম্মদ আতাউল হক জানান, ডিএমপির বিভিন্ন বিভাগ থেকে গ্রেপ্তার হওয়া আসামিদের বিরুদ্ধে সংক্ষিপ্ত বিচার আদালতে মামলা রুজু করা হয়।
ডিএমপির বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী—
মতিঝিল বিভাগ: মোট ৭৬৮ জন গ্রেফতার, ৩৭৮ মামলা, এক লাখ ৩৫ হাজার টাকা জরিমানা, ৩৫৬ জনের সাজা।
ওয়ারী বিভাগ: ৯৬৪ জন গ্রেফতার, ৫১৮ মামলা, এক লাখ ৫৯ লাখ টাকা জরিমানা, ৩২৬ জনের সাজা।
তেজগাঁও বিভাগ: ১,৬৭৫ জন গ্রেফতার, ৭২৫ মামলা, ৪ লাখ ৩৮ হাজার টাকা জরিমানা।
গুলশান বিভাগ: ১,৩৪৪ জন গ্রেফতার, ৭৪০ মামলা, দুই লাখ ৯ হাজার টাকা জরিমানা, নয়জনের সাজা।
লালবাগ বিভাগ: ৮৭৫ জন গ্রেফতার, ৫০৫ মামলা, দুই লাখ ৮৯ হাজার টাকা জরিমানা, ৪০৭ জনের সাজা।
মিরপুর বিভাগ: ২,৭৬২ জন গ্রেফতার, ১,২৬৭ মামলা, ১১ লাখ ১৮ হাজার টাকা জরিমানা, ৪৫৭ জনের সাজা।
উত্তরা বিভাগ: ১,৮৯৭ জন গ্রেফতার, ৮৮৮ মামলা, ৮ লাখ ১৬ হাজার জরিমানা, ৮১৩ জনের সাজা।
রমনা বিভাগ: ১,০৩৮ জন গ্রেফতার, ৫৩৭ মামলা, তিন লাখ ৩৮ হাজার টাকা জরিমানা, ২৭৬ জনের সাজা।
পিএস







































