ছবি : সংগৃহীত
ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, ভারত থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনার প্রক্রিয়ার বিষয়টি চলমান আছে। এ প্রক্রিয়া চালিয়ে নিয়ে যেতে হবে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ মেরুদণ্ড সোজা রেখে অন্য সব দেশের সঙ্গে সম্পর্ক ও বন্ধুত্ব বজায় রাখবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, এখন থেকে বাংলাদেশকে সবার ভিন্ন নজরে দেখতে হবে। সব দেশের সঙ্গে যেসব চ্যালেঞ্জ ও ইস্যু আছে তা সমাধানের চেষ্টা করা হবে।
তিনি জানান, বাংলাদেশে অন্য যেসব দেশের ভিসা বন্ধ আছে তা নিয়ে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পিএস







































