ফাইল ছবি
ঢাকা: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চলতি বছরে জাতীয় দলের চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে। এই চুক্তিতে ২৮ জন ক্রিকেটার জায়গা পেয়েছেন।
২০২৬ সালের জানুয়ারি থেকে শুরু হয়ে ডিসেম্বর পর্যন্ত কার্যকর হবে এই চুক্তি। এবারের চুক্তি থেকে বাদ পড়েছে ‘এ’ প্লাস ক্যাটাগরি। চারটি ভাগে ভাগ করা হয়েছে ক্রিকেটারদের গ্রেড।
প্রথমবারের মতো চুক্তিতে জায়গা পেয়েছেন পারভেজ ইমন, তানভীর ইসলাম, হাসান মুরাদ। চুক্তিতে ফিরেছেন সাইফ হাসান, নুরুল হাসান সোহান, নাঈম হাসান, শামীম হোসেন। আগের চুক্তি থেকে বাদ পড়েননি কেউই।
এ গ্রেডে বেতন ধরা হয়েছে ৮ লাখ। এই ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন চার ক্রিকেটার। নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ এবং মেহেদী হাসান মিরাজ।
বি গ্রেডে রয়েছেন (বেতন ৬ লাখ) - মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ, নাহিদ রানা, সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান।
সি গ্রেডে রয়েছেন (বেতন ৪ লাখ) -সৌম্য সরকার, জাকের আলি অনিক, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, খালেদ আহমেদ, তানজিম হাসান সাকিব।
ডি গ্রেডে রয়েছেন (বেতন ২ লাখ)- পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নাঈম হাসান, তানভীর ইসলাম, হাসান মুরাদ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন।
পিএস







































