• ঢাকা
  • শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রমজান উপলক্ষে ঢাকা কলেজ শিক্ষার্থীদের মাঝে তসবিহ-টুপি বিতরণ


ঢাকা কলেজ প্রতিনিধি ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ০৪:৫০ পিএম
রমজান উপলক্ষে ঢাকা কলেজ শিক্ষার্থীদের মাঝে তসবিহ-টুপি বিতরণ

ছবি : প্রতিনিধি

ঢাকা: পবিত্র মাহে রমজান উপলক্ষে ঢাকা কলেজের আবাসিক হল সমূহে অবস্থানরত শিক্ষার্থীদের মাঝে টুপি ও তসবিহ বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা কলেজ শাখা। 

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ৩টায় উত্তর ছাত্রাবাসের সামনে ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মো. জিয়াউর রহমান খন্দকারের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়। 

এ বিষয়ে জিয়াউর রহমান খন্দকার বলেন, আজকে ঢাকা কলেজে আবাসিক শিক্ষার্থীদের জন্য টুপি ও তসবিহর ব্যবস্থা করা হয়েছে। এই টুপি ও তসবিহ বিতরণের অন্যতম উদ্দেশ্য হলো পবিত্র মাহে রমজান, এটা ধর্মীয় মূল্যবোধের মাস। এই মাস নিজেদেরকে আত্মশুদ্ধি করার মাস। এর মাধ্যমে যেন আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয়, তার জন্য মূলত এই উদ্যেগ। আমরা ঢাকা কলেজের সকল আবাসিক শিক্ষার্থীদের জন্য এটার ব্যবস্থা করেছি। আমরা প্রত্যেক শিক্ষার্থীদের রুমে-রুমে গিয়ে এই টুপি-তসবিহ পৌঁছে দিয়ে আসবো। 

বাংলা বিভাগের শিক্ষার্থী তৌহিদুজ্জামান বলেন, এটা খুবই প্রশংসনীয় একটি উদ্যোগ, আমাদের জিয়াউর রহমান খন্দকার ভাই এবং ঢাকা কলেজ ছাত্র দল যেভাবে শিক্ষার্থীদের জন্য কাজ করে যাচ্ছে এটা সবার জন্যই ভালো।

তিনি বলেন, শুধু এই বিষয়ে না, ছাত্রদলের সকল ভালো কর্যক্রমকে আমরা সাধারণ শিক্ষার্থী হিসেবে সাধুবাদ জানাই। আমরা আরো আশা করছি দল মত নির্বিশেষে সকল ছাত্র সংগঠন যেন সাধারণ শিক্ষার্থীদের প্রতি খেয়াল রাখেন।

উল্লেখ্য, এর আগেও ঢাকা কলেজ ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের জন্য পানির ফিল্টার স্থাপন, উন্মুক্ত লাইব্রেরি স্থাপন, শীতবস্ত্র বিতরণসহ নানা ধরনের কার্যক্রম পরিচালিত হয়েছে।

পিএস

Wordbridge School
Link copied!