• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ধর্ষণ মামলা দ্রুত নিস্পত্তিতে বিশেষ পদক্ষেপের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক মার্চ ১৭, ২০২৬, ০৬:০১ পিএম
ধর্ষণ মামলা দ্রুত নিস্পত্তিতে বিশেষ পদক্ষেপের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

ফাইল ছবি

ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তিতে মন্ত্রণালয়গুলোকে বিশেষ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকে তিনি এ নির্দেশ দেন।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের এ নির্দেশনার বিষয়টি জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ক্যাবিনেট সুয়োমোটো (নিজে থেকে) একটি ডিসিশন নিয়েছে- দেশে এখন যেসব ধর্ষণ মামলা হচ্ছে বা আগে যেগুলো হয়েছে, সবগুলো মামলা দ্রুত নিষ্পত্তির জন্য সব মন্ত্রণালয় মিলে একটি স্পেশাল ড্রাইভ (বিশেষ পদক্ষেপ) নেওয়া।

তিনি বলেন, প্রধানমন্ত্রী সমাজ থেকে ধর্ষণ প্রবণতা বন্ধ করার উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন। এসব বিষয়ে খুব দ্রুত অ্যাকশন নিতে বলেছেন। এসব মামলার সঙ্গে রিলেটেড যারা আছেন সবাই মিলে এবং যেখানে যতদূর যাওয়া দরকার সে পর্যন্ত গিয়ে মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘যে কোনো মামলায় অনেকগুলো এজেন্সি জড়িত থাকে। তাহলে এদের ভেতরে কো-অর্ডিনেশনটা আরও জোরদার করা এবং অ্যাডভোকেসি করা, পাবলিকের মধ্যে অ্যাওয়ারনেস আনা, সেই জিনিসগুলো ক্রিয়েট করা এবং যাতে ইনস্টিটিউশন শক্তিশালী হয়, রাষ্ট্র হিসেবে যাতে আমরা শক্তিশালী হতে পারি—অন্তত এই ক্ষেত্রে, আইন প্রয়োগের ক্ষেত্রে। বিশেষ করে ধর্ষণের ক্ষেত্রে, নারী-নারীদের প্রতি যে সহিংসতা হয় সেগুলোর ক্ষেত্রে।’

পিএস

Wordbridge School
Link copied!