• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

প্যারোলে মুক্তি নিয়ে বাবার জানাজায় একমাত্র ছেলে 


পিরোজপুর প্রতিনিধি মার্চ ১৭, ২০২৬, ০৩:২৫ পিএম
প্যারোলে মুক্তি নিয়ে বাবার জানাজায় একমাত্র ছেলে 

ছবি : প্রতিনিধি

পিরোজপুর: প্যারোলে মুক্তি পেয়ে পিরোজপুরের জিয়ানগর উপজেলায় বাবার জানাজায় অংশ নিয়েছে একমাত্র ছেলে। 

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ৮টায় মুক্তি পাওয়ার পর সকাল ১০টায় উপজেলার নলবুনিয়া গ্রামের সিদ্দিকুর রহমান আকনের জানাজায় অংশ নেয় তার একমাত্র ছেলে এমরান হোসেন উজ্জ্বল (৩৮)। 

জানা গেছে, স্ত্রী হত্যার অপরাধে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত উজ্জ্বল প্রায় আড়াই বছর ধরে পিরোজপুর জেলা কারাগারে রয়েছে। প্রায় পাঁচ বছর আগে উজ্জ্বলের স্ত্রীর ঝুলন্ত মরদেহ তার ঘর থেকে উদ্ধার করা হয়েছিল। সেই মামলায় তার যাবজ্জীবন সাজা হয়। 

সোমবার বিকেলে বার্ধক্যজনিত কারণে প্রায় ৭৫ বছর বয়সে মারা যান সিদ্দিকুর রহমান। তার মৃত্যুর পর পরিবারের সদস্যরা উজ্জ্বলের প্যারোলে মুক্তির আবেদন করে। এরপর সকালে পিরোজপুর সদর ও ইন্দুরকানী থানা পুলিশের পাহারায় উজ্জ্বলকে তার বাড়িতে নেয়া হয়। পরবর্তীতে হাতকড়া পরিহিত অবস্থায় জানাজা শেষে আবারও তাকে কারাগারে নেয়া হয়। 

কারাগার সূত্রে জানা গেছে, আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪ ঘন্টার জন্য উজ্জ্বলকে প্যারোলে মুক্তি দেয়া হয়েছিল। উজ্জ্বল দ্বিতীয়বার বিয়ে করার পর সেই সংসারে তার আড়াই বছর বয়সী দুইটি সন্তান রয়েছে। 

পিএস

Wordbridge School
Link copied!