• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নীলসাগর দুর্ঘটনায় স্টেশন মাস্টারসহ ২ চালক বরখাস্ত: রেলপথ প্রতিমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক মার্চ ১৯, ২০২৬, ০২:২৮ পিএম
নীলসাগর দুর্ঘটনায় স্টেশন মাস্টারসহ ২ চালক বরখাস্ত: রেলপথ প্রতিমন্ত্রী

ছবি : সংগৃহীত

ঢাকা: রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় স্টেশন মাস্টার ও ২ চালককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) রাজধানীর কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের ভোগান্তির খোঁজ নিয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
 
হাবিবুর রশিদ হাবিব বলেন, যেকোনো দুর্ঘটনার দায় সরকারের কাঁধেই আসবে, তবে আমরা যাতায়াত ব্যবস্থায় সর্বোচ্চ সেবা নিশ্চিতে কাজ করছি। এরই মধ্যে দুর্ঘটনা কাটিয়ে রেল চলাচল স্বাভাবিক হয়েছে।  

বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় স্টেশন মাস্টার ও ২ চালককে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলেও জানান তিনি।
 
রেল যোগাযোগ বাড়ানোর ব্যাপারে কাজ করছে সরকার এ কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এরইমধ্যে আলোচনা চলছে বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে।

পিএস

Wordbridge School
Link copied!