• ঢাকা
  • সোমবার, ২৩ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পেট্রোল পাম্প স্থায়ীভাবে বন্ধ হওয়ার সুযোগ নেই


নিজস্ব প্রতিবেদক মার্চ ২৩, ২০২৬, ০৩:২২ পিএম
পেট্রোল পাম্প স্থায়ীভাবে বন্ধ হওয়ার সুযোগ নেই

ফাইল ছবি

ঢাকা: বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন রোববার সতর্ক করে বলেছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি আরও উত্তেজনা হওয়ায় তেল সংকটের কারণে দেশে যেকোনো সময় পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে। তবে সোমবার (২৩ মার্চ) সংস্থাটি জানিয়েছে, যেখানে তেল আছে সেখানে পাম্পখোলা আছে, যেখানে নেই সেখানে বন্ধ। তবে স্থায়ীভাবে পাম্প বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই।

ঢাকা বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস্ ও বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল বলেন, যে পরিমাণ চাহিদা তার তিন ভাগের একভাগও ডিপো থেকে সরবরাহ করা হচ্ছে না। যেখানে তেল আছে সেখানে খোলা, যেখানে নেই সেখানে বন্ধ। তবে স্থায়ীভাবে পাম্প বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই।
 
সোমবার ঢাকার বিভিন্ন পাম্পে গিয়ে দেখা গেছে, জ্বালানি তেলের জন্য পাম্পে পাম্পে দীর্ঘ লাইন। দুয়েকটি পাম্পে সরবরাহ বন্ধ থাকায় অনেকেই করছেন অপেক্ষাও। কিছু পাম্পে আবার ভিন্নচিত্রও দেখা গেছে। সরবরাহ থাকায় চাহিদা অনুযায়ী বিক্রি হচ্ছে তেল।
 
সারা দেশে পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রির ক্ষেত্রে বিদ্যমান রেশনিং ব্যবস্থা প্রত্যাহার করা হয়েছে ঈদের আগেই। তার মানে আগের মতোই স্বাভাবিকভাবে জ্বালানি সরবরাহ ও বিক্রির কথা। কিন্তু পাম্প মালিক ও ক্রেতাদের অভিযোগ চাহিদা অনুযায়ী তেল মিলছে না৷

পিএস

Wordbridge School
Link copied!