• ঢাকা
  • সোমবার, ২৩ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

তেল আমদানি অব্যাহত আছে, কেউ আতঙ্কিত হবেন না: জ্বালানিমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক মার্চ ২৩, ২০২৬, ০৩:৪৭ পিএম
তেল আমদানি অব্যাহত আছে, কেউ আতঙ্কিত হবেন না: জ্বালানিমন্ত্রী

ছবি : সংগৃহীত

ঢাকা: বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক আছে। কাজেই কেউ আতঙ্কিত হবেন না। সোমবার (২৩ মার্চ) দুপুরে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি। 

মন্ত্রী বলেন, এই সরকারের নেতৃত্বে ভর্তুকি দিয়েও তেল আমদানি অব্যাহত আছে। ঈদের কারণে গত দুদিন সরবরাহ বন্ধ থাকায় জনগণকে একটু চাপ পেতে হয়েছে।

গত বছরের তুলনায় ২৫ ভাগ বেশি তেল আমদানি করা হচ্ছে জানিয়ে ইকবাল হাসান মাহমুদ টুকু, সবাই তেল পাবে, জনগণকে প্যানিক না হয়ে প্রয়োজন অনুযায়ী তেল নেয়ার অনুরোধ জানাচ্ছি।

এদিকে দেশের বিদ্যমান জ্বালানি সংকট নিয়ে কথা বলতে গিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপট তুলে ধরেন। 

তিনি বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধাবস্থার কারণে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হচ্ছে, যার প্রভাব বাংলাদেশেও পড়েছে। এই সংকট মোকাবিলায় সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

পিএস

Wordbridge School
Link copied!