• ঢাকা
  • সোমবার, ২৩ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্র যাচ্ছেন জুবাইদা রহমান


নিজস্ব প্রতিবেদক মার্চ ২৩, ২০২৬, ০৪:৫৩ পিএম
মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্র যাচ্ছেন জুবাইদা রহমান

ফাইল ছবি

ঢাকা: যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। মূলত ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’-এ যোগ দিতে তিনি এখন যুক্তরাষ্ট্রের পথে আছেন। 

ডা. জুবাইদা রহমান রোববার (২২ মার্চ) ঢাকা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হন। যাত্রাপথে তিনি যুক্তরাজ্যে যাত্রা বিরতি করবেন।

যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে এই জোটে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের জীবনসঙ্গীরা অংশ নিচ্ছেন। শিশুদের শিক্ষায় নিরাপদ প্রযুক্তি ও বিকাশই এই জোটের মূল লক্ষ্য।

হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো অংশগ্রহণকারী দেশগুলোকে নামমাত্র মূল্যে বা বিনামূল্যে এসব প্রযুক্তি ব্যবহারের সুযোগ দিতে সম্মত হয়েছে।

সম্মেলনে অংশগ্রহণকারী প্রতিনিধিরা নিজ নিজ দেশের প্রেক্ষাপট অনুযায়ী সবচেয়ে উপযোগী প্রযুক্তিগুলো যাচাই ও বাস্তবায়নে নিজ দেশের সরকারের সাথে সমন্বয় করে কাজ করবেন বলে আশা করা হচ্ছে।

পিএস

Wordbridge School
Link copied!