• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জনগণের নিরাপত্তা নিশ্চিতে শিথিলতা সহ্য করা হবে না: আইজিপি


নিজস্ব প্রতিবেদক মার্চ ২৪, ২০২৬, ০২:০৪ পিএম
জনগণের নিরাপত্তা নিশ্চিতে শিথিলতা সহ্য করা হবে না: আইজিপি

ছবি : সংগৃহীত

ঢাকা: পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কোনো ধরনের শিথিলতা সহ্য করা হবে না। মঙ্গলবার (২৪ মার্চ) পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত একটি বিশেষ সভায় তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, পুলিশ সদস্যদের দেশপ্রেম ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষায় আরও জোরালো ভূমিকা রাখতে হবে।

পুলিশ প্রধান বলেন, সাধারণ মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা এবং থানায় আসা সেবাগ্রহীতাদের দ্রুত সহায়তা নিশ্চিত করতে হবে। চুরি, ডাকাতি ও ছিনতাই রোধে টহল বাড়ানো এবং বিশেষ অভিযান পরিচালনা করতে হবে। 

পুলিশ বাহিনীর ভেতরে চেইন অব কমান্ড বজায় রাখা এবং যেকোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দেন পুলিশ প্রধান।

পিএস

Wordbridge School
Link copied!