• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মির্জা আব্বাসের অবস্থার উন্নতি, কথা বলছেন সবার সঙ্গে


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২, ২০২৬, ০৫:৩১ পিএম
মির্জা আব্বাসের অবস্থার উন্নতি, কথা বলছেন সবার সঙ্গে

ফাইল ছবি

ঢাকা: প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। 

তারা জানান, মির্জা আব্বাস পরিবারের সদস্যসহ হাসপাতালের অন্যদের সঙ্গেও কথা বলছেন। চিকিৎসকের পরামর্শে আগামী দু-এক দিনের মধ্যে তাকে কেবিনে স্থানান্তর করা হতে পারে। বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হসপিটালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসা নিচ্ছেন মির্জা আব্বাস।

 

বুধবার (১ এপ্রিল) মির্জা আব্বাসের একান্ত সচিব মিজানুর রহমান সোহেল গণমাধ্যমকে জানান, মির্জা আব্বাসের দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।

গত ১১ মার্চ ইফতারের সময় মির্জা আব্বাস হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। অবস্থার উন্নতি না হওয়ায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মির্জা আব্বাসের মস্তিষ্কে দুটি অস্ত্রোপচার করা হয়। পরে ১৫ মার্চ উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

এসআই

Wordbridge School
Link copied!