• ঢাকা
  • সোমবার, ২০ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নিজ জেলা সফরে তারেক রহমান


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২০, ২০২৬, ০৯:১৩ এএম
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নিজ জেলা সফরে তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা বগুড়া সফরে রওনা হয়েছেন তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) ভোরে রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়কপথে তিনি যাত্রা শুরু করেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, সকাল ৬টা ১০ মিনিটে তার গাড়িবহর ঢাকা ত্যাগ করে। এ সফরে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর বগুড়া সার্কিট হাউসে পৌঁছানোর কথা রয়েছে। তার আগমনকে কেন্দ্র করে জেলার সর্বত্র প্রশাসনিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যে শহর ও যাতায়াতপথে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। পাশাপাশি দলীয় নেতা-কর্মীদের মধ্যেও উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে।

সফরকালে প্রধানমন্ত্রী বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এবং স্থানীয় প্রশাসন ও নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন বলে জানা গেছে।

দিনের কর্মসূচি শেষে একই দিনে ঢাকায় ফেরার পরিকল্পনা রয়েছে তার। সন্ধ্যা ৬টার দিকে তিনি পুনরায় সড়কপথে রাজধানীর উদ্দেশে বগুড়া ত্যাগ করবেন।

এম

Link copied!