• ঢাকা
  • শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

তেলের দাম বৃদ্ধিতে বাসভাড়া ও নিত্যপণ্যের মূল্য বাড়ার সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২৫, ২০২৬, ০৪:৪৭ পিএম
তেলের দাম বৃদ্ধিতে বাসভাড়া ও নিত্যপণ্যের মূল্য বাড়ার সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী

ছবি : সংগৃহীত

ঢাকা: বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, জ্বালানির দাম বৃদ্ধিকে কেন্দ্র করে নাটকীয়ভাবে বাসভাড়া ও নিত্যপণ্যের দাম বাড়ানোর কোনো সুযোগ নেই। এ ক্ষেত্রে সকলের নজরদারি বাড়ানোর কথাও তিনি উল্লেখ করেন।

আগামীতে নতুন বিনিয়োগকারীদের ফুয়েল ইন্টেনসিভ ফ্যাক্টরির দিকে না গিয়ে লেস ফুয়েল ইন্টেনসিভ ফ্যাক্টরি তৈরির আহ্বান জানান খন্দকার আব্দুল মুক্তাদির। বলেন, জ্বালানির দাম বৃদ্ধির কারণে নাটকীয়ভাবে বাসভাড়া ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সুযোগ নেই বলেও জানান তিনি। এ ক্ষেত্রে সবার নজরদারি বাড়ানোর কথাও বলেন মন্ত্রী।

বাণিজ্যমন্ত্রী বলেন, বিটিএমসির শিল্প প্লটগুলোর মধ্যে দুইটি প্লট নিয়ে শিল্প স্থাপন করা হয়েছে। আরও দুইটি প্লট একই প্রতিষ্ঠান নিতে যাচ্ছে। আর বাদবাকি যে প্লটগুলো আছে, সেগুলো কিছু স্থানীয় দখল সমস্যা আছে। ওই সমস্যাগুলো সমাধান করে প্রত্যেকটি শিল্পপ্লটে বিনিয়োগের জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করবো।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এবং বিটিএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এসএম জাহিদ হাসান, প্রকল্প পরিচালক (পিপিপি) বিটিএমসি কাজী ফিরোজ হোসেন, উপ-প্রধান হিসাব রক্ষক রফিকুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির, বর্ণালি কালেকশন অ্যান্ড টেক্সটাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিনুর রহমান সাব্বির।

এসআই

Link copied!