ছবি : সংগৃহীত
ঢাকা: স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, আমরা হামের টিকা দিচ্ছি। টিকার ওপরে কোনো চিকিৎসা নেই। টিকা নেয়নি এমন শিশুদের আমরা খুঁজে বের করে টিকা দেবো।
বুধবার (১৩ মে) সকালে সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় এ কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা এখন মাইকিং কার্যক্রম করছি। যেসব এলাকায় টিকা পায়নি, তাদের ডেকে এনে টিকা দেওয়ার ব্যবস্থা করবো। টিকা দেওয়ার পর অ্যান্টিবডি তৈরি হতে সময় লাগে, আমাদের সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে। অনেক ভুল তথ্য পত্রিকায় আসছে।’
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘হাম মোকাবিলায় আমাদের পক্ষ থেকে কোনো ঘাটতি নেই। আইসিইউ রয়েছে এবং ডাক্তাররা সচেষ্ট রয়েছেন। আমরা চেষ্টা করছি। সবার সহযোগিতা চাই।’
ডেঙ্গু প্রসঙ্গে সাখাওয়াত হোসেন বকুল বলেন, ডেঙ্গুর কোনো টিকা নেই। সবাইকে সহযোগিতা করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে সবার সহযোগিতা চাই। ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা জরুরি এবং থাকতে হবে।
ডেঙ্গুর চিকিৎসায় মোবাইল হাসপাতালও করে রেখেছি উল্লেখ করে মন্ত্রী বলেন, যদি রোগীর বেশি চাপ হয়ে যায়, একটা রোগীকেও যেন বাইরে থাকতে না হয়। আমাদের প্রস্তুতি রয়েছে।
পিএস







































