ফাইল ছবি
ঢাকা: দেশে ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন ভোটার বেড়ে দাঁড়িয়েছে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। ভোটার বৃদ্ধির হার শূন্য দশমিক পাঁচ শতাংশ।
বৃহস্পতিবার (১৪ মে) নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এইচ এম আনোয়ার পাশা এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ২০২৫ সালের ১৯ নভেম্বর থেকে এ পর্যন্ত ভোটার বেড়েছে ছয় লাখ ২৮ হাজার ৫৭ জন। আগে ছিল ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন।
সব মিলিয়ে দেশে ভোটার এখন ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এদের মধ্যে পুরুষ ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন ও নারী ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন।
২০২৫ সালের ১৮ নভেম্বর পর্যন্ত দেশে মোটা ভোটার ছিল ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। হালনাগাদ তালিকায় ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার ৩০০ জন।
ইসির পরিকল্পনা অনুযায়ী, যারা ২০২৫ সালের ২৪ নভেম্বরের পর নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন এবং যাদের জন্ম ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে—তাদের তথ্য যাচাই-বাছাই শেষে হালনাগাদ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।
পিএস







































