• ঢাকা
  • মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কোনো নীলনকশা এখানে বাস্তবায়ন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১০, ২০২৬, ০৮:১৮ পিএম
কোনো নীলনকশা এখানে বাস্তবায়ন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি : সংগৃহীত

ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশবাসীকে আশ্বস্ত করতে চাই। কারো যেকোনো রকমের ষড়যন্ত্র, দেশের অভ্যন্তরে হোক বা সীমান্তের বাইরে হোক বা সম্মিলিত হোক। কোনো ষড়যন্ত্র, কোনো নীলনকশা এখানে বাস্তবায়ন হবে না মাননীয় স্পিকার।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো রকমের অস্থিরতা আমরা এখানে ঘটতে দেব না। কোনো রকমের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করলে সরকার, আইনশৃঙ্খলা বাহিনী কঠোর হাতে সেটা দমন করবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা সবাই এখানে অঙ্গীকারবদ্ধ। যেই ফ্যাসিবাদের পতন হয়েছে গণঅভ্যুত্থানের মুখে, তাকে যদি কোনো সুযোগে ফেরানোর মতো কোনো পরিস্থিতি যে কেউ করে দিয়ে থাকে, জাতি সেটা দেখবে, আমরা উন্মোচিত করব। এর বেশি বলতে চাই না। কারা কাদের সঙ্গে ষড়যন্ত্র করছে, এসব বিষয়ে আমি বলব না। একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কাগজ দিয়ে দেখিয়ে দেব বিশ্বাসযোগ্যভাবে, যদি কোনো সম্মিলিত ষড়যন্ত্র থাকে।

পিএস

Link copied!