• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

প্রথম প্রান্তিকে মুনাফা বেড়েছে প্রাণের 


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১২, ২০২৬, ০৩:০৯ পিএম
প্রথম প্রান্তিকে মুনাফা বেড়েছে প্রাণের 

ফাইল ছবি

ঢাকা: দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি (প্রাণ) ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৬-সেপ্টেম্বর’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

বুধবার (১১ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ৭২ পয়সা মুনাফা হয়েছে। গত বছর একই সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি ১ টাকা ৭০ পয়সা মুনাফা হয়েছিল।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি অপারেটিং ক্যাশফ্লো ছিল ২৫ টাকা ৮২ পয়সা, যা গত বছরের একই সময়ে ১৫ টাকা ৫২ পয়সা ছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৬৭ টাকা ৩৪ পয়সা।

এএইচ/পিএস

Link copied!