ঢাকা: বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে বাসায় না পেয়ে তার ছোট ভাই ইশফাক হোসেন ও গাড়িচালক রাজিবকে নিয়ে গেছে গোয়েন্দা পুলিশ। আজ রবিবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুর ১২টা থেকে ইশরাকের গুলশান-১ নম্বরের বাসায় তল্লাশি করছে ডিবি পুলিশ। এ সময় তাকে বাসায় না পেয়ে তার ছোট ভাই ইশফাক হোসেন ও গাড়িচালক রাজিবকে নিয়ে গেছে গোয়েন্দা পুলিশ।
প্রসঙ্গত, ইশরাক হোসেন ঢাকার সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে।
এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর বনানীর বাসা ঘেরাও করে রেখেছে পুলিশ। এ ছাড়া বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের লালমাটিয়ার বাসায় সকালে তল্লাশি চালিয়েছে ডিবি পুলিশ। তাকে না পেয়ে বাসার প্রতিটি রুম তল্লাশি চালায় তারা। এর পর দুপুর পৌনে ১২টার দিকে তার বনানীর বাসায় যায় ডিবি পুলিশ।
এর আগে রোববার সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাসা থেকে তুলে নিয়ে গেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আজ রবিবার সকাল ১০টার দিকে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার খোন্দকার নূরুন্নবী জানান, শনিবারের সহিংসতার ঘটনার মামলার আসামি হিসেবে মির্জা ফখরুলকে গ্রেপ্তার করা হয়েছে।
এমএস

























-20260722160634.jpg)







-20260725114857.jpg)




