• ঢাকা
  • শনিবার, ১৪ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রুমিন ফারহানাসহ যে ৯ কেন্দ্রীয় নেতাকে বহিষ্কার করলো বিএনপি 


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ৩০, ২০২৫, ০৭:০৮ পিএম
রুমিন ফারহানাসহ যে ৯ কেন্দ্রীয় নেতাকে বহিষ্কার করলো বিএনপি 

ফাইল ছবি

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার কারণে বিএনপির নয়জন কেন্দ্রীয় নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার ৩০ ডিসেম্বর বিকেলে বিএনপির কেন্দ্রীয় দফতরের দায়িত্বে নিয়োজিত সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার দায়ে সংশ্লিষ্ট নেতাদের বিএনপির প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত নেতারা হলেন জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন, মোহাম্মদ শাহ আলম, হাসান মামুন ও আব্দুল খালেক। এ ছাড়া কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব তরুণ দে, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব, সিলেট জেলা বিএনপির সহসভাপতি মামুনুর রশিদ (চাকসু মামুন) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ রয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দলীয় শৃঙ্খলা বজায় রাখতে এবং সাংগঠনিক ঐক্য রক্ষার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এসএইচ 


 

Wordbridge School
Link copied!