• ঢাকা
  • শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

হাদির অসুস্থ মায়ের পাশে আমীরে জামায়াত


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ৩০, ২০২৫, ০৮:২২ পিএম
হাদির অসুস্থ মায়ের পাশে আমীরে জামায়াত

ছবি: সংগৃহীত

শহীদ শরিফ ওসমান বিন হাদির অসুস্থ মায়ের খোঁজ নিয়েছেন জামায়াতে ইসলামীর আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান। মঙ্গলবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকা শহীদ হাদির মায়ের শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি।

এ সময় ডা. শফিকুর রহমান হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে তাঁর চিকিৎসার সার্বিক অবস্থা সম্পর্কে অবহিত হন। তিনি চিকিৎসকবৃন্দকে সর্বোচ্চ ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করার অনুরোধ জানান।

পরিদর্শনকালে আমীরে জামায়াত মহান আল্লাহর কাছে শহীদ শরিফ ওসমান বিন হাদির মায়ের দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করেন।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিনসহ ঢাকা মহানগরী দক্ষিণের এনডিএফের নেতৃবৃন্দ।

এসএইচ 
 

Wordbridge School
Link copied!