• ঢাকা
  • শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

প্রতিশ্রুতির ফুলঝুড়ি নিয়ে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৪:১৩ পিএম
প্রতিশ্রুতির ফুলঝুড়ি নিয়ে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা

ছবি : সংগৃহীত

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলে দেশের জন্য এবং জনগণের জন্য কী কী করবে সেই সব প্রতিশ্রুতি সংবলিত নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় ঢাকার হোটেল সোনারগাঁওয়ের বলরুমে তারেক রহমান নির্বাচনি ইশতেহার ঘোষণা করেন।

বিএনপি ‘কল্যাণমুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতিতে ৯টি বিষয়ে অগ্রাধিকার দিয়ে ৫১ দফার নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছে।

ইশতেহারে বলা হয়েছে, “ বিএনপি প্রতিশোধ নয়, ন্যায় ও মানবিকতার রাজনীতিতে বিশ্বাস করে। ক্ষমতা নয়, জনগণের অধিকারই আমাদের রাজনীতির কেন্দ্রবিন্দু। লুটপাট নয়, উৎপাদন, ভালো নয়,অধিকার বৈষম্য নয়, ন্যায্যতা–এই নীতিতে রাষ্ট্র পরিচালিত হবে।

“জনগণের রায়ে দায়িত্ব পেলে বিএনপি এমন একটি বাংলাদেশ গড়ে তুলবে, সেখানে ভোটের মর্যাদা থাকবে, সন্ত্রাস, দুর্নীতি ও বৈষ্যমের অবসান হবে, আইনের ঊর্ধ্বে কেউ থাকবে না এবং প্রতিটি নাগরিক গর্ব করে বলতে পারবে–সবার আগে বাংলাদেশ।”

তবে বিএনপি ৯টি বিষয়কে ইশতেহারে গুরুত্ব দিয়েছে। সেগুলো হলো: 

* প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’, কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে ‘কৃষক কার্ড’

* এক লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ

* আনন্দময় ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠায় বাস্তব দক্ষতা ও মূল্যবোধ ভিত্তিক শিক্ষা নীতি প্রণয়ন

* তরুণদের কর্মসংস্থান সৃষ্টি

* ক্রীড়া পেশাকে পেশা ও জীবিকার মাধ্যম হিসেবে গড়ে তুলতে জেলা-উপজেলায় ক্রীড়া অবকাঠামো ও প্রশিক্ষণ ব্যবস্থা সম্প্রসারণ

* পরিবেশ সুরক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে জনগণের অংশগ্রহণে ২০ হাজার কিলোমিটার নদী, খাল খনন ও পুনর্খনন

* পাঁচ বছরে ২৫কোটি বৃক্ষরোপণ, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা চালু

* সব ধর্মের উপাসনালয়ে ধর্মীয় নেতৃবৃন্দের জন্য সন্মানী ও প্রশিক্ষণভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালু

* ডিজিটাল অর্থনীতি ও বৈশ্বিক সংযোগ বাড়াতে আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম চালু

ক্ষমতায় গেলে বিএনপি কীভাবে দেশ পরিচালনা করবে, সেই পরিকল্পনা ইশতেহারের ৫১ দফায় তুলে ধরেছে বিএনপি।

মন্ত্রিসভায় উল্লেখযোগ্য সংখ্যক নারী নেতৃত্ব রাখা এবং রাজনৈতিক দলকে সরকারের তরফে বার্ষিক বরাদ্দ দেওয়ার পরিকল্পনার কথা বলা হয়েছে সেখানে।

পিএস

Wordbridge School
Link copied!