• ঢাকা
  • বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কোথায় ভোট দেবেন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৭:৩৮ পিএম
কোথায় ভোট দেবেন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা

ফাইল ছবি

ঢাকা: আর মাত্র কয়েক ঘণ্টা পর ত্রয়োদশ জাতীয় নির্বাচন। এবারের নির্বাচনী বিএনপি, জামায়াত এবং এনসিপিসহ বিভিন্ন দল অংশ নিয়েছে। দলগুলোর প্রধানরা তাদের নির্বাচনী প্রচারণাও শেষ করেছেন। এখন পালা ভোট দেওয়ার। বিভিন্ন দলের গুরুত্বপূর্ণ প্রার্থীরা কোথায় ভোট দিবেন তা নিয়ে অনেকের মধ্যেই রয়েছে একধরণের কৌতুহল।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল গুলশান-২-এর মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন। তার দপ্তর থেকে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানও ভোট দিবেন গুলশান-২ নম্বরের মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে। তিনি এবার ঢাকা-১৭ এবং তার পৈতৃক নিবাস বগুড়া-৬ আসন থেকে ধানের শীষ প্রতীকে লড়ছেন।

এদিকে, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ঢাকা-১৫ আসন থেকে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি ভোট দিবেন ঢাকার মনিপুর বয়েজ হাইস্কুল কেন্দ্রে।

জামায়াতের জোটসঙ্গী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বাড্ডার বেরাইদে এ কে এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দেবেন।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও ঢাকা-১৩ আসনে এগারো দলীয় নির্বাচনী ঐক্যের সংসদ সদস্য প্রার্থী মামুনুল হক মোহাম্মদপুরে সাত মসজিদ রোডে অবস্থিত সরকারি শারীরিক শিক্ষা কলেজের ২য় ও ৩য় তলায় স্থাপিত ভোটকেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন।

তবে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ইতোমধ্যে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন।

পিএস

Wordbridge School
Link copied!