• ঢাকা
  • বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রাজবাড়ীতে লাঠি–ইটপাটকেল মজুদের দায়ে ১০ দিন কারাদণ্ড


রাজবাড়ী প্রতিনিধি ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৬:৪২ পিএম
রাজবাড়ীতে লাঠি–ইটপাটকেল মজুদের দায়ে ১০ দিন কারাদণ্ড

ছবি: প্রতিনিধি

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় নির্বাচনে অবৈধ প্রভাব বিস্তার ও নাশকতার উদ্দেশ্যে লাঠি ও ইটপাটকেল মজুদের দায়ে এক ব্যক্তিকে ১০ দিনের কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নারুয়া ইউনিয়নের নারুয়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি বিলধামু গ্রামের হিলাল উদ্দিন।

সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন জানান, নির্বাচনে অবৈধ প্রভাব বিস্তার, নাশকতা ও আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে লাঠি ও ইটপাটকেল মজুদ রাখা হয়েছে—এমন তথ্য পেয়ে সেনাবাহিনী নারুয়া বাজারের ‘ভাই ভাই স্টোর’-এ তল্লাশি চালায়। এ সময় ৫৪টি লাঠি ও ইট-পাটকেলভর্তি পাঁচটি ব্যাগ জব্দ করা হয়।

পরে দণ্ডবিধি ১৮৬০-এর ১৭১ (চ) ধারায় হিলাল উদ্দিনকে ১০ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানে বালিয়াকান্দি আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর রুবাইয়াতের নেতৃত্বে সেনাসদস্যদের একটি দল সহযোগিতা করে।

এসএইচ 

Wordbridge School
Link copied!